কমলগঞ্জে পুলিশ এসল্ট মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের উপর হামলা মামলার আসামী যুবদল নেতা ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন (৪৬)-কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
জামাল কমলগঞ্জ পৌরসভার কামারগাঁও এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং পৌর যুবদলের আহ্বায়ক। একই সাথে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কামারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত অক্টোবর মাসে কমলগঞ্জ থানায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলার আসামী হিসেবে সৈয়দ জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী সৈয়দ জামাল হোসেনকে বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed