কমলগঞ্জে পেঁয়াজের দাম বৃদ্ধি করায় ৫ দোকানকে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার বিকালে শমশেরনগর বাজারে বিভিন্ন মোদির দোকানে পেঁয়াজের দাম কেজিতে ৭০/৮০ টাকা বৃদ্ধি করায় এ ৫টি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ও একটি বেকারীর বিস্কুট জব্দ করা করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রইছ আল রেজুয়ানের নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ির পুলিশের সহায়তায় শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শমশেরনগর বাজারের ৫টি মোদির দোকানে কেজিতে ৭০/৮০ টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি করায় অভিযোগে ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্থাস্খ্যকরভাবে খোলাবাজারে বেকারীর বিস্কুট বিক্রি করায় কয়েক ব্যাগ বিস্কুট জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রইছ আল রেজুয়ান ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলে প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেশন
Manual3 Ad Code শ্রীমঙ্গল প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান সংকটের এই সময়ে প্লাস্টিক দূষণ পরিবেশের অন্যতমRead More
কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নিখোঁজের একদিন পর ধলাইRead More



Comments are Closed