জৈন্তাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তানিম আহমদ নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিম আহমদ (২০) গোলাপগঞ্জ উপজেলার পানি আগা গ্রামের বুদন উদ্দিনের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত নাহিদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত তানিমের বন্ধু মুন্না জানান, জৈন্তাপুর উপজেলার শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য শনিবার সকালে আমরা বন্ধুরা বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে জৈন্তাপুরের সারিঘাট নামক স্থানে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে আহত নাহিদ ও তানিমকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) শেখ মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, জৈন্তাপুরের সারিঘাট এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তানিম আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed