সিলেট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার ভারতীয় গরু ও সুপারীর চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু এবং বিপুল পরিমাণ সুপারি।
শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এই তথ্য জানায়।
বিজিবির বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বিওপির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য ৯ লাখ ২০ হাজার টাকা।
কানাইঘাট উপজেলার লোভাছড়া ও সুরাইঘাট বিওপির টহল দল সীমান্তে পৃথক অভিযানে ১ হাজার ৩৫০ কেজি ভারতীয় সুপারি ও একটি পিকআপ আটক করে। এসবের সিজারমূল্য ১৮ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, দুই উপজেলার অভিযানে মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ২৮ লাখ ১০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।’
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed