জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেলচালক আরোহি এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নগরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত তরুণের নাম ইলিয়াস রানা (১৯)। তিনি কানাইঘাট উপজেলার বাসিন্দা ছিলেন।
গত ২০ অক্টোবর একটি কাজে মোটরসাইকেলযোগে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে আসলে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ইলিয়াস গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার একটি প্রাইভেট হাসপাতালে ৫ দিন চিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইলিয়াস রানা।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed