Main Menu

ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং বলেছেন, ‌‘বাংলাদেশের ব্যবসায়ী এবং পর্যটকদের ভিসা প্রাপ্তি সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে কাজ চলছে। যথা সময়েই সকল সমস্যা ও জটিলতা নিরসন করে উভয় দেশের মানুষের ভিসা প্রাপ্তি সহজিকরণের মাধ্যমে সব ধরনের কার্যক্রম সহজতর হবে।’

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর ও কাস্টমস অফিস পরিদর্শন করে এ কথাগুলো বলেন।

এসময় ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক সমিতি কর্তৃক তার সন্মানে এক আলোচনা সভার আয়োজন করে।

Manual7 Ad Code

ভোলাগঞ্জকে এই অঞ্চলের ভবিষ্যৎ ব্যবসা ও পর্যটনের প্রাণ উল্লেখ করে আলোচনা সভায় তিনি আরও বলেন, ‘সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বিত প্রয়াসের মাধ্যমে এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও প্রাকৃতিক উন্নয়নের ধারা আরও শাণিত হবে।’

Manual7 Ad Code

ভোলাগঞ্জ স্থলবন্দর মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ।

সাংবাদিক শাব্বির আহমদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্যবসায়ী আবদুল হাছিব, আক্তারুজ্জামান নোমান, আবদুস সালাম বাবুল, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, ফারুক আহমদ, ব্যবসায়ী আবুল ফজল, শাহনেওয়াজ লিটন, আকদ্দস আলী, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, কাওসার আহমেদ, সাজ্জাদ হোসেন দুদু, আবদুর রহমান,আতাউর রহমান, সুন্দর আলী, আবদুল মতিন ভেড়াই, ইসমাইল হোসেন, সোহান আহমদ, মনির উদ্দিন, জাকারিয়া প্রমুখ।

Manual3 Ad Code

মতবিনিময় শেষে ভারতের সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকা ও সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code