সিলেটে ১ কোটি ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন সীমান্তে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) একাধিক অভিযান চালিয়ে ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকার ভারতীয় পণ্যসহ চোরাচালানী মালামাল জব্দ করেছে এবং এক জনকে আটক করেছে।
অভিযান চলেছে জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ ও বাংলাজাবার এলাকায়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে অবৈধ শাড়ী, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পিয়াজ, বিড়ি, আপেল, অলিভ ওয়েল, সাবান, চিনি, মাল্টা, আদা, কমলা, কাঁচা হলুদ ও মদ।
এছাড়া পাচারকালে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত সব চোরাচালানী মালামাল বিধি মোতাবেক হস্তান্তর করা হবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed