কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বাল্কহেড জব্দ, আটক ৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ১০টি বালু ভর্তি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় ৯ জনকে আটক করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উপজেলার ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, অনুমোদন ছাড়া কয়েকটি বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে পরিবহন করা হচ্ছিল। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি বালু ভর্তি বাল্কহেড জব্দ ও ৯ জনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিন মিয়া জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নদী ও পরিবেশ রক্ষায় কেউ ছাড় পাবে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, জব্দ করা বাল্কহেডগুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed