ওসমানী বিমানবন্দরে সোনা জব্দের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলাটি করেছেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মর্তুজা আলী।
পরে শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে আটক ৪ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আক্তারুজ্জামান, মিসফাহ মিয়া, হাবিবুর রহমান ও শানু মিয়া।
প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানের সিট ও ওয়াশরুমের ভেতরে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ৩৪ কোটি টাকা মূল্যের ২৮০ টি সোনার বার ও ৬টি সোনার ডিম উদ্ধার করে। এ সময় ৪ জনকে আটক করে। রাতে কাস্টমস বাদী হয়ে মামলা করে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed