জুড়ীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: জুড়ীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১৫ জনকে আহত হয়ছেন। এরপর উপস্থিত জনতা ওই কুকুরকে পিটিয়ে মেরে ফেলেন।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় কয়েকজন কে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (১ ডিসেম্বর) রাতে এম এম মুমিত আসুক চত্বরে একটি বেওয়ারিশ কুকুর পথচারীদের কামড়াতে থাকে। কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই খবরে জনমনে আতংক দেখা দেয়। পরে রাত ১১ টার দিকে এলাকার মানুষ কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।
কুকুরের কামড়ে আহত ব্যবসায়ী আলমগীর জানান, রাত সাড়ে নয়টার দিকে আমি পিউরিয়ার সামনে দাড়িয়ে থাকাবস্থায় একটি কুকুর পথচারী এক বাচ্চাকে কামড় দিয়ে আটকে থাকে। আমি তাকে উদ্ধার করতে গেলে লাফ দিয়ে কুকুরটি আমার গলায় কামড় দিয়ে ধরে থাকে। প্রায় ১০-১৫ মিনিট পাশের সবাই চেষ্টা করে কুকুরটির কামড় থেকে আমাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আমি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। ডাক্তারের পরামর্শে আরও ৫-৭ দিন এখানে থাকতে হবে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিজন কান্তি দাশ বলেন, কুকুড়ের কামড়ে আহত ৮ জন নারী ও শিশুকে চিকিৎসা প্রদান করা হয়। আহত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি বলে জানা গেছে। শনিবার সকালে আরও কয়েকজন চিকিৎসা নিয়েছেন।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed