৪৮ ঘন্টার অবরোধ সফলে সিলেটে বিএনপির মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাকা ৪৮ ঘন্টার অবরোধের সমর্তনে মিফতাহ সিদ্দিকী’র নেতৃত্বে মশাল মিছিল করেছে সিলেট বিএনপি।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রিকাবিবাজার এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে আলীয়া মাদ্রাসা এলাকায় শেষ হয়।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে মিফতাহ্ সিদ্দিকী বলেন, যতদিন পর্যন্ত এই স্বৈরাচারী সরকার পদত্যাগ না করবে, ততদিন আন্দোলন চলবে। গায়েবি মামলা ও নেতাকর্মীদের জেল বন্দী করে আন্দোলন ধমানো যাবেনা। দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অবরোধ পালন করছে। ইসির ঘোষিত এই অবৈধ তফশিলও মানুষ প্রত্যাখ্যান করেছে। অচিরেই এই সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed