Main Menu

এক বছর পর বিসিসি’র খোঁয়াড় থেকে মুক্তি পেলো ৯ ছাগল

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল নগরীর মুসলিম কবরস্থানের ভেতর ঢুকে ঘাস ও গাছ-পাতা খাওয়ায় গত বছরের ৬ ডিসেম্বর ৯টি ছাগলকে খোঁয়াড়ে আটক করে রাখে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি)। প্রায় এক বছর পর ছাগলগুলোকে মুক্তি দেয়া হছে।

শুক্রবার (২৪ নভেম্বর) নবনির্বাচিত সিটি মেয়রের নির্দেশনায় মুক্তি পেয়ে মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে ফিরে গেছে ছাগলগুলো।

Manual5 Ad Code

জানা গেছে, বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও গাছের পাতা খেয়ে ফেলে ছাগলগুলো। এ অপরাধেই ছাগলগুলোকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

Manual5 Ad Code

এ বিষয়ে ছাগলের মালিক রাজিব নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে ছাগলের মুক্তি চেয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশনায় বৃহস্পতিবার বিসিসি কর্তৃপক্ষ ছাগলগুলোকে মালিকের কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকালে বিসিসির বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code