Main Menu

বকেয়া আদায়ে ইন্টারনেট ‘ডাউন’ করল সাবমেরিন কোম্পানি

Manual1 Ad Code

প্রযুক্তি ডেস্ক: দেশের ১৯টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানির কাছ থেকে বকেয়া আদায় করতে ব্যান্ডউইথ ‘ডাউন’ বা সীমিত করে দিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)। এতে বিপাকে পড়েছেন গ্রাহকরা।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১২টার পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত কোম্পানিটি ১৯টি আইআইজি প্রতিষ্ঠানের ৫০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সীমিত করে দেয়।

Manual1 Ad Code

বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ বলেন, দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধ না করায় ব্যান্ডউইডথ বন্ধ করা হয়েছে। তাদের কাছে অনেকবার বকেয়া টাকা চাওয়া হয়েছে। কিন্তু তারা বকেয়া পরিশোধ করেনি। অথচ গ্রাহকদের কাছ থেকে তারা ঠিকই টাকা আদায় করে। বৃহস্পতিবার ব্যান্ডউইডথ বন্ধ করে সঙ্গে সঙ্গেই কোম্পানিগুলোকে জানানো হয়েছে।

Manual7 Ad Code

এদিকে হঠাৎ করে ব্যান্ডউইডথ সীমিত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। অনেকে ঠিকমতো ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক বলেন, ইতোমধ্যে গ্রাহকরা ইন্টারনেটে ধীরগতির অভিযোগ জানিয়ে ফোন করছেন। সন্ধ্যার পর থেকে ইন্টারনেটের চাহিদা বাড়ে। তখন গ্রাহকদের ভোগান্তি আরও বাড়ার শঙ্কা রয়েছে।

Manual3 Ad Code

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ব্যান্ডউইডথ বন্ধের সিদ্ধান্তে জনগণই ভুক্তভোগী হয়। জনগণের ভোগান্তি হয় এমন সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের ভাবা প্রয়োজন।

Manual6 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code