কমলগঞ্জে আল-ইসলাহ’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল দুপুরে উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী।
কমলগঞ্জ উপজেলা আনজুমানে আল ইসলাহ সভাপতি হাফিজ মাওলানা এম এ ওহাবেরর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ারে জাহান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোহর আলী, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি মো: শামছুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed