কমলগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী সুশেন্দ্র দেবনাথ (৫২) নিহত হয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
সুশেন্দ্র দেবনাথ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের পরেশ দেবনাথের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সুশেন্দ্র দেবনাথ মোটরসাইকেলে করে বাহুবলর যাচ্ছিলেন। ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী সুশেন্দ্র দেবনাথ নিহত হন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed