আটোয়ারীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একইদিনে পৃথক স্থানে পানিতে ডুবে মায়ান ও সিফাত নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে এ ঘটনা দুটি ঘটে।
মৃত মায়ান উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব সরদারপাড়া এলাকার মানিক হোসেনের ছেলে এবং সিফাত আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।
জানা গেছে, শিশু মায়ান শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে খেলছিল। সেসময় বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশের খালে পড়ে তার মৃত্যু হয়।
অন্যদিকে, একইদিন দুপুর ১২টার দিকে শিশু সিফাত বাড়ির পাশের স্কুল মাঠে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে মাঠের পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়।
পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার ওসি আবু মুসা।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed