শ্রীমঙ্গলে হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রিসোর্টে পর্যটক খুনের রেশ না কাটতেই এবার একটি হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) নতুন বাজার এলাকার হোটেল মুন থেকে নিতাই দাস (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিতাই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে।
শনিবার সকালে হোটেল কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
জানা গেছে, গত বুধবার নতুন বাজার এলাকার হোটেল মুন এর ২১৫ নম্বর কক্ষে উঠেছিলেন নিতাই।
বিষয়টি নিশ্চিত করে হোটেলের ব্যবস্থাপক মো. রাকিব মিয়া ওরফে রতন জানান, ‘সকালে পাশের একটি ভবনের একজন দেখতে পান কক্ষে ফ্যানের সঙ্গে নিতাইর দেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হেসেন সরদার জানান হোটেল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এরআগে গত ২৭ আগস্ট শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের কক্ষ থেকে শফিকুল ইসলাম (৩৮) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করে পুলিশ।
Related News
মৌলভীবাজারে তরুণীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনি খাড়িয়া (১৯) নামে এক তরুণীরRead More
ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ
শ্রীমঙ্গল প্রতিনিধি: স্ত্রী হত্যা মামলায় দীর্ঘ ছয় বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ থেকেRead More



Comments are Closed