কমলগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর আয়োজনে ২০২১-২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সংস্থার কার্যালয়ে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিখত ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো: জুয়েল আহমদ।
সিসিডিএ ব্যবস্থাপক অজয় কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: শামীম আকনজী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানে ৮ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন নগদ ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed