ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৫৪৩ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: চারদিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
রোববার (১৫ অক্টোরব) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন যা ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোমবার ( ১৬ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।
এর আগে, গত ১১ অক্টোবর ভালো মানের ২২ ক্যারটের ভরিপ্রতি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করে বাজুস।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed