কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক ২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকা থেকে ভারতীয় ১৫ বোতল ম্যাজিক মোমেন্ট গ্রেইন ভদকা ও ২০ বোতল অফিসার চয়েচ মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
গত শনিবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শামীম আকনজি এর নের্তৃত্বে এসআই কাশী শর্মা, সঙ্গীয় এএসআই এনামুল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শমশেরনগর পীরের বাজার রোড ময়না বুডি পয়েন্ট চা বাগান এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুলাউড়ার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের এলাকার পুর্ব টিলার আশি দাসের ছেলে সন্তোষ রবি দাস (২৪), মৃত গোপাল রবি দাসের ছেলে অজয় রবি দাস (২২)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় ১৫ বোতল ম্যাজিক মোমেন্ট গ্রেইন ভদকা ও ২০ বোতল অফিসার চয়েচ মদসহ আটক করা হয় তদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed