Main Menu

১১৩ বছর বয়সী বিলাত আলীর ইন্তেকাল

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের সাংবাদিক আল আমিনের বড় চাচা শতবর্ষী বিলাত আলী ইন্তেকাল করেছেন।

রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টায় তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বক্তারপুর গ্রামের মৃত মেহের বক্সের ছেলে। মৃত্যুকালে তার বয়স ছিল ১১৩ বছর। মৃত্যুকালে স্ত্রী, ১০ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, বিলাত আলী দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার জানাজা বিকাল ৪টা ৩০ মিনিটে বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে বক্তার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

Share





Related News

Comments are Closed