কমলগঞ্জে ধলাই নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার-শমশেরনগর চাতলা চেক পোস্ট সড়কের ১০ কিলোমিটার সড়কের ধলাই নদীর ওপর ২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যায়ে “চৈত্রঘাট সেতুর ” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের সড়ক ও জনপথের সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুওয়ান, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
সড়ক ও জনপথ অধিদপ্তর ৯৪.২৯ মিটার দৈর্ঘ্য এই সেতুর চুক্তিমূল্য ধরা হয়েছে ২২ কোটি ৩৯ লাখ টাকা।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed