মদ খেয়ে নাচানাচির পর দুই তরুণীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরে অতিরিক্ত মদপানে নাচানাচির পর সাগরিকা আহমেদ (২০) ও পারুল আক্তার (২৫) নামে দুই নারীর মৃত্যুর ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে নিহত সাগরিকার মামা বাবু মিয়া (৪৫), মা সাবিনা ইয়াসমিন পান্না (৪৫) ও ডালিয়া আক্তার (৪২) নামে এক নারীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এর আগে শনিবার দিবাগত (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার ৪ তলায় অতিরিক্ত মদপানে ওই দুই নারীর মৃত্যু। অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে। মারা যাওয়া দুইজন সম্পর্কে বান্ধবী।
নিহত সাগরিকা মাদারীপুর শহরের বটতলা এলাকার মজিবুর রহমানের স্ত্রী ও পারুল ডাসার উপজেলার বালিগাঁও এলাকার ইয়াদ আলী মাতুব্বরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১ অক্টোবর স্বামী পরিত্যক্তা সাবিনা ইয়াসমিন পান্না তার মেয়ে সাগরিকা ও ভাই বাবু মিয়াকে নিয়ে কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার ৪ তলায় ওঠেন। শনিবার রাতে ওই বাসায় আসেন অপরিচিত আরও ৪-৫ জন নারী।
পরে রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে তাদের রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। এ সময় তিনি ফ্লোরে সাগরিকাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী পারুল, মা পান্না, মামা বাবু ও ডালিয়া নামে এক নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed