মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহির
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে মোটরসাইকেলের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাদের দুইজনের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে দি নিউ লাইফ অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed