তালতলীতে গৃহবধুর লাশ উদ্ধার
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে রেশমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি রেশমাকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী সুমন ও তার স্বজনরা।
রবিবার (৩০ জুলাই) ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর গেন্ডামারা গ্রামে।
জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের সিলবারতলী এলাকার সিরাজ মোল্লার মেয়ে রেশমার সাথে গত ৭ মাস আগে বিয়ে হয় পার্শ্ববর্তী কড়ইবাড়িয়া ইউনিয়নের উত্তর গেন্ডামারা গ্রামের মৃত্যু আনোয়ার হোসেনের পুত্র সুমনের সাথে। বিয়ের কিছু দিন যেতে না যেতেই সুমন ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। গত ২৯ জুলাই সকালে সুমন তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়ী গিয়ে রেশমাকে রেখে চলে আসে। এসময় রেশমা তার মায়ের কাছে যৌতুকের ৫ লক্ষ টাকার কথা বলে।
শনিবার রাত ৯ টার দিকে হঠাৎ করে জামাই সুমন ও তার এক বন্ধু আল আমিনকে নিয়ে শশুর বাড়ী গিয়ে রেশমাকে নিয়ে রাতেই বাড়ী চলে আসে। রাত আনুমানিক ১১ টার দিকে লোক মারফত সিরাজ মোল্লার কাছে খবর আসে তার মেয়ে রেশমা খুবই অসুস্থ হয়ে পড়েছে। সংবাদ পেয়েই তারা জামাই সুমনের বাড়ীতে গিয়ে দেখে রেশমা আর নেই। তাকে মাটিতে শুইয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে তারা সুমনকে জিঞ্জাসা করলে সুমন তখন তাদের ওপরও চড়াও হয়েছে।
রেশমার বাবা সিরাজ মোল্লা জানান, জামাই সুমন তার বন্ধু আল আমিনকে নিয়ে যৌতুকের জন্য তার মেয়ে রেশমাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম খান জানান, লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে বিস্তারিত বলা যাবে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ প্রশাসন।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed