পাকিস্তানে ইসলামপন্থী দলের সমাবেশে বোমা হামলায় নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ইসলামপন্থী রাজনৈতিক দলের সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজনের বেশি মানুষ।
খার তহসিল এলাকায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে রোববার (৩০ জুলাই) বিস্ফোরণটি হয়। খবর বিবিসির
কর্তৃপক্ষ এলাকাটিকে ঘিরে রেখেছেন। তারা ধারণা করছেন-মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে। তবে পুলিশ এখনও বিস্ফোরণের কারণ জানাতে পারেনি।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় র্যালিতে বিস্ফোরণের ঘটনাটি একটি স্থানীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। সেখানে দেখা গেছে, অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও রয়েছেন বলে জানা গেছে।
জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, ‘আজ আমার সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কিছু ব্যক্তিগত কাজের জন্য প্রতিশ্রুতি রাখতে পারিনি।’
তিনি বলেন, ‘আমি যে রিপোর্ট পেয়েছি তাতে ১০-১২ জন কর্মী শহীদ হয়েছেন। এক ডজনেরও বেশি আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আজকের ঘটনাটি মানবতা এবং বাজাউরের ওপর আক্রমণ ছিল।’
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed