কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধ
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের শমশেরনগরের বড়চেগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালামত মিয়া (৪০) বড়চেগ গ্রামের বাসিন্দা। তিনি শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কের একটি ভ্যারাইটিস দোকানের মালিক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে সালামত মিয়া তার ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে দোকানে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন।
এব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকঞ্জি বলেন, ‘মোটরসাইকেল জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। চালককে দ্রুত আটক করা হবে। দুর্ঘটনার পর স্থানীয়রা রাস্তা অবরোধ করে রাখে,পরে আমরা এসে পরিস্থিতি স্বাভাবিক করে দেই।’
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed