জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মৃত্যু
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে হাতির আক্রমণে রাসেল মিয়া (৪০) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ মে) বিকেলে জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত রাসেল কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
রাসেলের সাথে থাকা চিনু মিয়া নামে হাতির আরেক মাহুত জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রবিবার বিকাল ৪টার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এ সময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা হাতির মাহুত রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে আক্রমণ করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ঘটনাটি জুড়ী থানা এলাকায় হওয়ায় জুড়ী থানাপুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
Related News
মৌলভীবাজারে তরুণীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মামুনি খাড়িয়া (১৯) নামে এক তরুণীরRead More
ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ
শ্রীমঙ্গল প্রতিনিধি: স্ত্রী হত্যা মামলায় দীর্ঘ ছয় বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ থেকেRead More



Comments are Closed