মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়ে লাশ হলেন বৃদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে আনোয়ারা বেগম (৭৩) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ মে) ভোর ৫টায় নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত আনোয়ারা উপজেলার মজিলশপুর গ্রামের মৃত তাজ্জুল খাঁর স্ত্রী এবং ১নং ইউপির গ্রামপুলিশ আম্বিয়া বেগমের মা। এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ধূম্রজাল।
গ্রাম পুলিশ আম্বিয়া বেগম জানান, তার মা রাত ৩টায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে যান। ঘণ্টাখানেক পরও ঘরে না আসায় তিনি বের হয়ে দেখেন রক্তমাখা অবস্থায় তার মা পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৫টায় লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। অধিকতর তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed