সিলেটের সজিব ব্রিটেনের লুটনে কাউন্সিলর নির্বাচিত
প্রবাস ডেস্ক: ব্রিটেনে সদ্য সমাপ্ত স্থানীয় কাউন্সিলর নির্বাচনে সিলেটের আজিজুল আম্বিয়া সজিব লুটন এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করেন।
সজিব ঐতিহ্যবাহী এমসি কলেজের প্রাক্তন ছাত্র এবং লন্ডনের রয়হামটন ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজি বিষয়ে মাস্টার্স করেন। তিনি সিলেট নগরীর কাজিটুলা নিবাসী মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা রোটারিয়ান আব্দুল মালিক সুজন ও লায়ন আসিয়া খানম সিকদারের একমাত্র পুত্র।
এদিকে, রোটারি ক্লাব সিলেট সাউথের প্রেসিডেন্ট জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও সেক্রেটারি মোহাম্মদ আলী মঞ্জুর এক বিবৃতিতে ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মালিক সুজন ও লায়ন আসিয়া খানম সিকদারের একমাত্র পুত্র আজিজুল আম্বিয়া সজিব লুটন স্থানীয় কাউন্সলর ২০২৩ কনজারভেটিভ পাটি থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।
Related News
লন্ডনে জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
প্রবাস ডেস্ক: সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসুরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃ্ত্ত গ্রন্থটিRead More
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
প্রবাস ডেস্ক : ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫Read More



Comments are Closed