কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। শুক্রবার (৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইনে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রুমান আহমদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লংলা স্টেশন ছাড়ার পর নর্তন এলাকায় পৌঁছলে একটি সিএনজি অটোরিকশা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও জানান, ট্রেনটি দেখে সিএনজি অটোরিকশায় থাকা চালক ও যাত্রীরা লাফ দিলে তারা প্রাণে রক্ষা পান। তবে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনজিতে থাকা চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed