Main Menu

কমলগঞ্জে জুয়ার সরঞ্জাম সহ ৪ জুয়ারী আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়ার আসরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়ারীকে আটক করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) মধ্যরাতে ডিবির এসআই অনুজ কুমার দাশসহ ডিবির একটি বিশেষ টিম কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জুয়ারিকে আটক করেন।

আটককৃতরা হলেন- কাউয়ারগলা গ্রামের কাচাই মিয়া চৌধুরীর ছেলে দেলোয়ার হোসেন (২৮), পূর্ব জালালপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে অজির মিয়া (৫২), নাইওর মিয়ার ছেলে জহির মিয়া (৩৫) ও নুর মিয়ার ছেলে বোরহান উদ্দিন (৩৫)।

গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার ৭ নং আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের আটককৃত দেলোয়ার হোসেনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডিল তাস (৫২ টি) এবং নগদ ২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীদের সোমবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed