দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের বুজতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫), তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।
কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দুইজন এবং কেশবপুর হাসপাতালে নেয়ার পর অপরজন মারা যান।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed