শ্রীমঙ্গলে বাসের চাপায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে বাসের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম তোফাজ্জল হোসেন অপু (২৬)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজার এলাকার আব্দুন নুরের ছেলে।
পুলিশ জানিয়েছেন, সোমবার বিকেলে শেরপুর থেকে শ্রীমঙ্গলগামী একটি লোকাল যাত্রীবাহী মিনিবাস (সিলেট-ব-৬২০৪) উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় আজমির ময়দা মিলের পাশে তোফাজ্জলকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি টিম গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে মৌলভীবাজার পাঠানো হলে ওই যুবক মারা যান।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ঘটনার পরপর মিনিবাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেয়া চলমান আছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed