সিলেটে ৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও সানগ্লাস জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও চশমা (সানগ্লাস) জব্দ করেছে বিজিবি। তবে অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।
সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট নামক এলাকা থেকে ভারতীয় এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের একটি দল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ৪৮ ব্যাটেলিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ফেলে যাওয়া বিভিন্ন জাতের উন্নতমানের ভারতীয় শাড়ী ও সানগ্লাস জব্দ করে।
জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮১ লাখ ৯১ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed