কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত শাহাজাহান (৪০) চট্টগ্রামের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্বজনদের বরাতে মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, সকালে সৈকতের লাবনী পয়েন্ট পরিবারের সদস্যদের সঙ্গে শাহাজাহান গোসল করতে নামেন। তিনি সাগরের হাঁটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন। এক পর্যায়ে তিনি স্রোতে ভেসে যান। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করে তাকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্বজন ও স্থানীয় লাইফগার্ড কর্মীদের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহাজাহানকে মৃত ঘোষণা করেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed