হবিগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী অটোযাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী হেলেনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক নূরে আলম গুরুতর আহত হয়েছেন।
রোববার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলেনা বেগম মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর গ্রামের আজিজ মিয়ার স্ত্রী।
আহত অটোরিকশা চালক পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার আলীনগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে নূর আলম (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, হেলেনা বেগম অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় যাত্রী হেলেনা ও চালক নূরে আলম গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলেনা বেগমকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed