ঢাকায় ব্যাংকের টাকা ছিনতাই, সিলেট থেকে আড়াই কোটি টাকা উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া আরো ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার হলো। এ ঘটনায় ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে ইতোমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
১১ মার্চ শনিবার সিলেটে বিশেষ অভিযান চালিয়ে আসামি গ্রেফতারের পাশাপাশি আড়াই কোটি টাকা উদ্ধার করা হয়।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরেই মানিপ্লান্ট লিমিটেডের টাকা বহনকারী গাড়িগুলো অনুসরণ করছিল। ঘটনার দিন পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি হাইস গাড়ির চালককে সিলেট যাওয়ার কথা বলে কুর্মিটোলা এলাকায় ডেকে আনে। পরে পেছনের সিট ঠিক করার কথা বলে হাত-পা বেঁধে গাড়ি নিয়ে মিরপুর ডিএইচএসে যায়। সেখান থেকে ওই টাকার গাড়ি অনুসরণ করতে থাকে ডাকাত দলের সদস্যরা। সুবিধাজনক স্থানে গিয়ে ডাকাত দলের সদস্যরা টাকা বহন করা গাড়িকে ধাক্কা দেয়। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে গাড়ি নিয়ে ৩০০ ফিটের দিকে চলে যায়। সেখানে গিয়ে ডাকাত দলের সদস্যরা দুটি চালের বস্তা ও কয়েকটি বাজারের ব্যাগে করে টাকা নিয়ে পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মানিপ্ল্যান্ট লিমিটেডের টাকা বহনের ক্ষেত্রে কোনো অস্ত্রধারী নিরাপত্তাকর্মী ছিল না। তারা দীর্ঘদিন ধরে এ কাজ করে এলেও কখনো পুলিশকে জানায়নি।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed