রাজনগরে চুলার আগুনে পুড়ে নারীর মৃত্যু
রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে চুলার আগুনে ঝলসে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নোয়াটিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নেপুর বেগম (২৪) ওই গ্রামের প্রবাসী আহাদ মিয়ার বড় ছেলে জায়েদ মিয়ার (৩০) স্ত্রী। তাদের ৪ মাস বয়সের এক পুত্রসন্তান রয়েছে। তার নাম শাফি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শিশু শাফির জন্য খাবার তৈরি করতে রান্নাঘরে যান নেপুর বেগম। কিছুক্ষণ পর দেখা যায় চুলার আগুনে ঝলসে মাটিতে পড়ে আছেন তিনি। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তার।
নেপুর বেগমের শ্বাশুড়ি আছারুন বেগম বলেন, আমার ছেলের বউয়ের উচ্চ রক্তচাপ ছিল। এমতাবস্থায় সে শিশুর খাবার তৈরি করতে রান্নাঘরে যায়। আমি ঘরের বাইরে ছিলাম। এসে দেখি সে চুলার উপরে উপুড় হয়ে পড়ে আছে। তখন আমি চিৎকার দিলে আমার ছেলে জায়েদ ও আশপাশের লোকজন এসে তাকে নিয়ে হাসপাতালে যায়।
মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, ঘটনা শুনে আমি তাদের বাড়িতে গিয়েছি। শান্তিপূর্ণ পরিবার তাদের। পারিবারিক কোনো ঝগড়া-বিবাদ নেই। মেয়ের মায়ের দাবি অনুযায়ী ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম ভিকটিমের উচ্চ রক্তচাপ ছিল। পারিবারিক কোনো কলহ নেই। ভিকটিমের পরিবারের দাবিতে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed