২৫ মার্চ সারা দেশে এক মিনিটের ব্ল্যাকআউট
বৈশাখী নিউজ ডেস্ক: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে এক মিনিটের জন্য সব ধরনের আলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার (৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক মিনিটের জন্য সব ধরনের আলো বন্ধ করা হবে। রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা বাংলাদেশে এই ব্ল্যাকআউট থাকবে।
মন্ত্রী বলেন, নির্মাণকাজ চলায় জাতীয় স্টেডিয়ামে ২৬ মার্চের কুচকাওয়াজ বন্ধ থাকবে। আর বঙ্গভবনে রিসিপশন হবে। ঢাকায় আলোকসজ্জা থাকবে, প্রতিবারের মতোই এবার সেটা করা হচ্ছে। ২৫ মার্চ রাতে আলোকসজ্জা হবে না, কিন্তু ২৬ মার্চ আলোকসজ্জা থাকবে। হাসপাতাল আলোকসজ্জার বাইরে থাকবে।
আসাদুজ্জামান খান বলেন, আপনারা জানেন মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ২৬ মার্চ সাভারে যাবেন। বিদেশি কূটনীতিকেরাও সেখানে যাবেন। তাদের এই যাওয়ার পথে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে যা প্রয়োজন, রাস্তাঘাট ব্যবস্থা সুন্দর করা, গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম বাড়ানো, এসব নিয়ে আলোচনা হয়েছে।
দুটি দিবস ঘিরে কোনো হুমকি আছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার লোকের জানিয়েছে, তাদের কাছে এমন কোনো তথ্য নেই। তবে তথ্য থাকুক না-থাকুক, তারা ব্যবস্থা নিচ্ছে। সারা বাংলাদেশের মানুষ যাতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালন করতে পারেন, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed