কমলগঞ্জে কামারছড়া বিটের সিডিএফ কাজের উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: টেকসই বন জীবিকা সুফল প্রকল্প বন অধিদপ্তর সিলেট এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের কামারছড়া বন বিটের সিডিএফ এর অর্থায়নে ৩ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে বক্স কালভার্ট নির্মাণ কাজের কাজের উদ্বোধন করা রহয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় আলীনগর ইউনিয়নের কামারছড়া বিট অফিসে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
সিএফএমসির কমিউনিটি উন্নয়ন তহবিল এর সি এন আর এসের ফিল্ড ফ্যাসিলিটেটর মো: নজরূল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান, রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিট কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, বিট কর্মকর্তা রামেশ্বর গড়, ইউপি সদস্য তবিরুন বেগম প্রমুখ।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed