জৈন্তাপুরে দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের লক্ষীপ্রসাদ (কান্দিগ্রাম) মাঠে দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ঘোড়া দৌড়কে কেন্দ্র করে এলাকায় ভিন্ন রকমের উৎসবের আমেজ দেখা যায়।
দীর্ঘ দুই যুগ বন্দ থাকার পর সোমবার (৬ মার্চ) দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা লক্ষীপ্রসাদ (কান্দিগ্রাম) মাঠে আনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে যানা যায়, দরবস্ত ইউনিয়নের লক্ষীপ্রসাদ (কান্দিগ্রাম) গ্রামীণ এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন উপজেলার ২৬টি ঘোড়া অংশগ্রহণ করে। দিন ব্যাপী অনুষ্ঠিত ঘোড়া দৌড় শেষে প্রথম স্থান অধিকার করে দোয়েল পাখি (বারহাল), দ্বিতীয় স্থান অধিকার করে কামাল পাশা (গাছবাড়ী) ৷
পরে অনুষ্ঠানের অনুষ্ঠানের অতিথিরা বিজয়ী ঘোড়া মালিকদের মধ্যে টিভি ও মোবাইল তুলে দেন ৷
উল্লেখ্য জৈন্তাপুর উপজেলায় বিশেষ করে দরবস্ত ইউনিয়নের বিভিন্ন মাঠে যুগ যুগ ধরে এ ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়ে আসছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed