কুলাউড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় রুমা মুণ্ডা (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের জ্বালাই গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রুমা ওই গ্রামের কালিচন্দ্র মুণ্ডার মেয়ে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে খাবার শেষ করে রুমা তার মায়ের সাথে একই বিছানায় ঘুমিয়ে যায়। পরবর্তীতে মধ্যরাতে রুমার মা রুপামনি মুণ্ডা তার মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পশ্চিম পাশে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে ঘরের লোকজনেরা রুমাকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক জানান, রুমা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed