শাবিপ্রবির ৫৭ শিক্ষার্থী পাচ্ছেন ফেলোশিপ
শাবি প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৭ শিক্ষার্থী।
সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, ‘ইতোমধ্যে আমি শিক্ষার্থীদের ফেলোশিপের বিষয়টি জেনেছি। তবে মন্ত্রনালয় থেকে এখনো কোন অফিসিয়াল চিঠি পাইনি।’
জানা যায়, গত বছর শাবির ৬০ শিক্ষার্থী ফেলোশিপ পেলেও চলতি সেশনে তা কমে দাঁড়িয়েছে ৫৭ জনে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের ওয়েবসাইটের তথ্যমতে, এমএস/এমফিল/পিএইচডি ক্যাটাগরিতে ভৌত বিজ্ঞান গ্রুপে শাবির ৩০ জন, জীব ও চিকিৎসা বিজ্ঞান গ্রুপে ১২ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রুপে ১৫ জন মনোনীত হয়েছেন। নবায়ন ক্যাটাগরিতে শাবির কোনো শিক্ষার্থী এ ফেলোশিপ পাননি।
এছাড়া ফেলোশিপে এমএস ক্যাটাগরিতে প্রত্যেককে ৫৪ হাজার টাকা, এমফিল (১ম বর্ষ) ক্যাটাগরিতে ৬৮ হাজার ৪০০ ও এমফিল (২য় বর্ষ) ক্যাটাগরিতে ৯৯ হাজার টাকা এবং পিএইচডি ক্যাটাগরিতে ৩ লাখ টাকার আর্থিক সহায়তা পাবেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed