শ্রীমঙ্গলে সড়কে গাছ চাপা পড়ে সাংবাদিকের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলা টিভি’র প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন (৫০) গাছ পড়ে মারা গেছেন।এঘটনায় তার ছেলে আহত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে তিনি মৌলভীবাজার থেকে মটর সাইকেলযোগে নিজের ছেলেকে নিয়ে বাড়ী ফেরার পথে মোকামবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশ থেকে গাছ পড়ে নিহত হয়েছেন। তিনি উপজেলার ভাড়াউড়া চা বাগানের ধীরেন্দ্র বৈদ্যের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিক্রমজিৎ বর্ধন ছেলে জয় বর্ধনকে নিয়ে মটরসাইকেল যোগে মৌলভীবাজার থেকে ফ্যামেলী প্লানিংয়ের পরিক্ষার ইন্টারভিউ দিয়ে শ্রীমঙ্গলে নিজ বাড়ীর উদ্দ্যেশে রওয়ানা হন। মৌলভৗবাজার মোকামবাজার এলাকায় পৌঁছালে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের রাস্তার পাশের একটি চোরেরা কাটার সময় সংবাদকর্মী বিক্রমজিৎ বর্ধনের উপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় তার ছেলে জয় বর্ধনও আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিনুল হক জানান, সংবাদকর্মী বিক্রমজিৎ বর্ধন নিজ ছেলেকে নিয়ে মটরসাইকেলযোগে শ্রীমঙ্গলে যাচ্ছিলেন। মোকামবাজার এলাকায় পৌঁছলে রাস্তার পাশে কাটা গাছ তার উপর পড়ে তিনি নিহত হন এবং এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এদিকে বিক্রমজিতের মৃত্যুর সংবাদ প্রচার হলে স্থানীয় সাংবাদিকসহ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে একইদিন সকাল সাড়ে ৫টার সময় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর পেট্রোল পাম্প এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আসা আরেকটি ডিমবাহী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ডিমবাহী ভ্যানের হেলপার ঘটনাস্থলেই নিহত হন এবং ড্রাইভার আহত হন।
নিহত হেলপার বি.বাড়িয়া জেলার মো. মিরাজ মিয়া ও আহত ড্রাইভার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার সালাউদ্দিন বলে জানা যায়।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed