হবিগঞ্জে মাটিকাটা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে রাস্তা নির্মাণ কাজে জমি থেকে মাটিকাটা নিয়ে সংঘর্ষে ইসহাক মিয়া (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বামৈ গ্রামে এ সংঘর্ষ সংঘঠিত হয়।
নিহত ইসহাক মিয়া উপজেলা বামৈ পূর্ব গ্রামের হাজী রহমান মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বামৈ হইতে নোয়াগাঁও সড়কের রাস্থা পুনঃনির্মাণ কাজের জন্য পাশের জমি থেকে মাটিকাটা নিয়ে শাহাআলম গোলাপ ও একই গ্রামের বর্তমান মেম্বার শের আলীর মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষই দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে ইসহাক মিয়া মারাযান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএন মিয়া।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed