বিয়ানীবাজারে গাছ থেকে পড়ে দিনমজুর নিহত
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামে পল্লীতে গাছ থেকে পড়ে গিয়ে দেলোয়ার হোসেন (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৪ নভেম্বর) বিকালে গাছ কাটতে উঠলে এসময় গাছের অগ্রভাগ কাটা অবস্থায় পড়ে গিয়ে মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারইগ্রাম এলাকার নজিব আলীর বাড়িতে গাছ কাটছিলেন এই শ্রমিক। একটি গাছের অগ্রভাগ কাটার সময় গাছ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লাউতা ইউনিয়ন পরিষদের সদস্য আহমেদ হোসেন স্বপন জানান, ঘটনাস্থলে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed