কমলগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস পালিত হয়। এ উপলক্ষে শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা সংবিধানের উপর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.রফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আনন্দ মোহন সিংহ, জয়নাল আবেদীন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানঁ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূইয়া, সরকারি গণমহাবিদ্যালয়ের প্রভাষক হামিদা বেগম, প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, পদ্ম মোহন সিংহ, শিক্ষক মোঃ আলাউদ্দিন, মনজুর আহমেদ আজাদ মান্না, মো. আজিজুর রহমান, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ প্রমুখ।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed