কমলগঞ্জে সিএনজি অটোরিকশাসহ ছাগল চোর আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিকশায় ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হেলাল মিয়া (২৫) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ সময় পুলিশ চোরাইকৃত একটি ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে।
আটককৃত হেলাল মিয়া কুলাউড়া উপজেলার পৌর এলাকার হাসান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন জনের একটি ছাগল চোর চক্র উপজেলার রেলগেইট এলাকা থেকে ১টি ছাগল চুরি করে শহীদনগর বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের নজরে পড়ে। এসময় চোরচক্রের ২জন পালিয়ে যায়। পরে এলাকার লোকজন সিএনজি ও চোরচক্রের ১ জনকে আটক করে পতনঊষার ইউনিয়ন পরিষদ নিয়ে আসেন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, স্থানীয় এলাকাবাসী ছাগল, সিএনজি অটোরিকশাসহ একজনকে আটক করে ইউনিয়ন পরিষদের নিয়ে আসে। পরে আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ছাগল চোর আটকের সত্যতা নিশ্চিত করেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed