বিশ্বনাথে বাথরুমের টেংকির উপর এলজিইডি’র রাস্তা, জনমনে ক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে বাথরুমের টেংকির উপর দিয়ে এলজিইডি রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। টেংকি ভেঙ্গে রাস্তা তৈরির জন্য এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী বরাবরে ১ নভেম্বর মঙ্গলবার স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষে মাসুক মিয়া, আবু আব্দুল্লাহ, গোলাম আকবর, মিন্টু মিয়া স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও স্মারকলিপির অনুলিপি সিলেটের জেলা প্রশাসক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার, দুর্নীতি দমন কমিশন সিলেট, বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী বরাবারেও প্রদান করা হয়।
স্মারকলিপি সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের খাজাঞ্চি-মুফতির বাজার-বাওনপুর (কাইমগঞ্জ) এলজিইডি রাস্তার অসমাপ্ত কাজ প্রায় সমাপ্তের পথে। রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। উপজেলার প্রায় ২০/২৫টি গ্রামের জনসাধারণ এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার ফজলুল হক ফজলু মিয়ার বাড়ির সম্মুখস্থল রাস্তায় কিছু অংশ বাথরুমের টেংকির উপর দিয়ে চলে যাচ্ছে। এ নিয়ে এলাকার জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মনে করেন, যে কোন সময় টেংকি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।
জানা গেছে, টেংকিটি মেম্বারের বাড়ির ব্যবহৃত বাথরুমের। এছাড়াও মেম্বার নিজে প্রভাব খাটিয়ে বাড়ির দক্ষিণ পাশে দেয়ালের বাইরে রাস্তার উপর দিয়ে বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন তৈরি করেছে। রাস্তার উপর ড্রেন থাকায় এলজিএসপি’র ইট সলিং রাস্তাটি ভেঙ্গে চুরমার হচ্ছে। ফলে স্কুল, মাদ্রাসা, মসজিদগামী ছাত্র-ছাত্রী ও সকল শ্রেণি-পেশার জনসাধরণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে রাস্তার উপর থেকে ড্রেন অপসারণ ও এলজিইডি’র রাস্তার কাজ সমাপ্ত হওয়ার আগেই বাথরুমের টেংকি উচ্ছেদ করতে হবে। টেংকি উচ্ছেদ করা না হলে ভবিষ্যতে বাথরুমের টেংকি ভেঙ্গে দুর্ঘটনা ঘটবে, রাস্তার ব্যাপক ক্ষতি হবে এবং জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি হবে।
এলাকাবাসী রাস্তা দু’টি রক্ষার স্বার্থে ড্রেন বন্ধ এবং বাথরুমের টেংকি উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed